বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

দ্বিপাক্ষিক আলোচনা প্রত্যাখান : সিলেটে রেলপথ অবরোধের ঘোষণা

  |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্বিপাক্ষিক আলোচনা প্রত্যাখান : সিলেটে রেলপথ অবরোধের ঘোষণা

সিলেট বিভাগে রেলপথ নিয়ে চলমান আন্দোলন মীমাংসার লক্ষ্যে ১০ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় আন্দোলনকারীদের সাথে রেলওয়ের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৮ দফা দাবি বাস্তবায়নে রেলওয়ের পক্ষ থেকে যে আশ্বাস প্রদান করা হয় তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। উল্টো রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনকারীরা আগামী ০১ নভেম্বর শনিবার সিলেট বিভাগ জুড়ে রেলপথ অবরোধের ডাক দেন এবং তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল কুলাউড়া স্টেশন প্রদক্ষিণ করে।

৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই জানান, সিলেট-ঢাকা রুটে রেললাইন সংস্কার, আসন সংখ্যা বৃদ্ধি, নতুন দুটি বিশেষ ট্রেন চালুসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে সিলেট অঞ্চলে গত আগস্ট মাসে শুরু হয় আন্দোলন। আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন পরিষদ কুলাউড়ার উদ্যোগে প্রথম আন্দোলন শুরু হলেও পরবর্তীতে গোটা সিলেট জুড়ে এই আন্দোলন বিস্তৃতি লাভ করে। ধারাবাহিকভাবে, কুলাউড়া, সিলেট, শ্রীমঙ্গল, ভাটেরা, টিলাগাঁও, লংলা ও মাইজগাঁও স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়া জংশন স্টেশনে আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। এসময় বিক্ষুব্দকারীরা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘন্টা আটকে রাখে। সেসময় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন ১৫ দিনের মধ্যে কুলাউড়ায় আন্দোলনকারীদের সাথে বসে বিষয়টির সমাধান করবেন। তার এই প্রতিশ্রুতির প্রেক্ষিতে আন্দোলনকারীরা সেদিন ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে ট্রেন ছেড়ে দেন। সেই মোতাবেক রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুর ইসলাম। আন্দোলনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জাতীয় পাটি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ এবং ৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম,  আতিকুর রহমান আখই, খালেদ পারভেজ বখ্শ, ইসলাম উদ্দিন জ্ঞানী, আলমাছ পারভেজ তালুকদার, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, আল-আমিন, মহি উদ্দিন রিপন, এইচ ডি রুবেল, সাইফুর রহমান, আতিকুর  রহমান আতিক প্রমুখ।

বৈঠক শেষে ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই আরও জানান, ৮ দফা দাবি বাস্তবায়নে রেলওয়ে কর্মকর্তারা কোন বাস্তব পদক্ষেপ গ্রহণ না করে নানা প্রতিশ্রুতি শুনান। রেলওয়ে কর্মকর্তাদের এই প্রতিশ্রুতি তারা ঘৃণাভরে প্রত্যাখান করেছেন। এবং রেলওয়ে কর্মকর্তাদের পরবর্তী কর্মসূচিও জানিয়ে দেন আন্দোলনকারীরা। ঘোষিত কর্মসূচি অনুসারে ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ০১ নভেম্বর সিলেট বিভাগ জুড়ে রেলপথ অবরোধের ডাক দেয়া হয়েছে। সিলেটবাসীকে এদিন ট্রেন ভ্রমন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।#

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস