শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

দুইদিন থেকে খোঁজ মিলছে না কলেজ ছাত্রী সূচী’র

  |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুইদিন থেকে খোঁজ মিলছে না কলেজ ছাত্রী সূচী’র

মৌলভীবাজারে দুইদিন ধরে এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। তাঁর নাম সূচী রানী নাথ। সে জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের কাতার প্রবাসী সুজিত চন্দ্র নাথের মেয়ে এবং মৌলভীবাজার মহিলা মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।

সূচী রানী নাথের নিখোঁজরে বিষয়ে তাঁর বড় বোন সংগীতা রানী নাথ বাদী হয়ে রবিবার (২৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৬৫৯) করেছেন।

সাধারণ ডায়েরিতে সংগীতা রানী নাথ উল্লখে করেন, ‌‌’পড়াশুনা সূত্রে আমরা দুই বোন মৌলভীবাজার শহরের রামকৃষ্ণ মিশন রোডে ভাড়া বাসায় থাকি। গত ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে দুই বোন বাসা থেকে বের হই। সকাল ৯টা ২৫ মিনিটে টমটমযোগে মৌলভীবাজার সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কম্পিউটার পরীক্ষায় যাই। আমাকে সেখানে নামিয়ে দিয়ে বোন  সূচী বাসার উদ্দেশ্যে চলে আসে। আমি দুপুর ১২টা ৩০ মিনিটে বাসায় এসে আমার বোনকে বাসায় না পেয়ে গ্রামের বাড়ি জুড়ীর পাতিলাসাঙ্গনে মাকে ফোন দেই। কিন্তু তিনি ফোন না ধরাতে আমি কাকাদেরকে বিষয়টি জানাই। তারপর সবার পরামর্শে সাধারণ ডায়েরি করি।’

এবিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান সাধারণ ডায়েরির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে তাঁকে খোঁজে বের করার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস