শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

দীর্ঘ দিন ধরে রাস্তার সংস্কার কাজ না হওয়ায় খানাখন্দে ভরাঃযেন দেখার কেউ নেই!

  |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দীর্ঘ দিন ধরে রাস্তার সংস্কার কাজ না হওয়ায় খানাখন্দে ভরাঃযেন দেখার কেউ নেই!

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর (তেমুনিয়া)হতে নোয়াপাড়া পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা।দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় রাস্তায় খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।একটু বৃষ্টি হলেই ছোট-বড় গর্তে জমে থাকে পানি,দেখলে মনে হয় জলাশয়।রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত পথচারী ও যাত্রীরা ভোগান্তি এবং দূঘটনার শিকার হচ্ছেন।

এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন।ঝুঁকিপূর্ণ এ রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই আবার পঙ্গুত্ব বরণ করেছেন।প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।এ অবস্থায় রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে রাস্তাটির বিভিন্ন জায়গা ঘুরে দেখাযায়,অসংখ্য স্থানে ছোট-বড় গর্ত ও খানাখন্দ।এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জেলা শহরের সাথে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপশি পথচারীদের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে।তাছাড়া বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ও মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দূর্ঘটনায় পতিত হয়ে হতাহতের সংখ্যা বেড়ে চললেও কর্তৃপক্ষ উদাসীন।যেন দেখার কেউ নেই।

স্থানীয় বাসিন্দা লিটন বিন ইসলাম জানায় প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করছে গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে।তবে রাস্তার করুণ দশায় চলাচল করতে জনজীবনে বিঘ্ন ঘটছে।বিশেষ করে মুর্মুষ রোগী বহণকারী গাড়ি গুলো এই ঝুকির্পুণ রাস্তা দিয়ে আসতে চায়না ফলে ভোগান্তিতে পড়তে হয়।অটো রিকশাচালক মানিক মিয়া বলেন রাস্তায় গর্তের কারণে যাত্রীরা অটোরিকশায় উঠতে চায় না।খুব ঝুকি নিয়ে গাড়ি চালাতে হয়।ফলে আয় রুজি কম হয়।

রাস্তাটি মেরামতের বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা প্রকৌশলী মো:শাহ আলম বলেন, জনগুরুত্বপুুর্ণ রাস্তাটির পুর্ণ সংস্কার কার্যক্রম প্রক্রিয়াধীন।খুব তারাতারি সংস্কার কাজ শুরু হবে আশা রাখি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস