বুধবার ১৪ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

‘তুমি মক্কায়, আমার জন্য দোয়া করো’— অভিনেত্রীর শেষ বার্তা প্রকাশ্যে

  |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘তুমি মক্কায়, আমার জন্য দোয়া করো’— অভিনেত্রীর শেষ বার্তা প্রকাশ্যে

পাকিস্তানের করাচির একটি আবাসন থেকে অভিনেত্রী হুমায়রা আসগরের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় দেশটির শোবিজ অঙ্গন। শুরুতে পুলিশের ধারণা ছিল, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে দুই সপ্তাহ আগে। পরে উঠে আসে আরও ভয়াবহ চিত্র! জানা যায়, প্রায় ৯ মাস আগে মারা গিয়েছিলেন হুমায়রা; দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহে ধরে পোকা, পচে গিয়েছিল মাংস।

তবে প্রশ্ন ওঠে, এত দীর্ঘ সময় ধরে হুমায়রার খোঁজ কেউ নেয়নি কেন। এমনকি অভিনেত্রীর পরিবারের সঙ্গেও ছিল নানা দূরত্ব। ফলে বিষয়টি ঘিরে দানা বাঁধে নানা সন্দেহের।

এমন পরিস্থিতির মাঝে হুমায়রার এক ঘনিষ্ঠ বন্ধু দুর এ শেহওয়ার প্রকাশ্যে এনেছেন অভিনেত্রীর পাঠানো একটি শেষ ভয়েস নোট। যা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

সেখানে হুমায়রাকে বলতে শোনায়, ‘আমি দুঃখিত, আমি একটু ব্যস্ত ছিলাম, এখানে ওখানে ঘুরছিলাম। খুব খুশি হয়েছি শুনে যে তুমি মক্কায় আছো। আমার জন্য অনেক দোয়া করো প্লিজ। তোমার এই কিউটি বন্ধু কিংবা বোনের জন্য মন থেকে অনেক দোয়া করবে। আমার ক্যারিয়ারের জন্যও দোয়া করবে।’

এদিকে শোনা যায়, দীর্ঘদিন ভাড়া না মেটানোয় করাচির ওই আবাসনের মালিক মামলা করেছিলেন হুমায়রার নামে। পরে হুমায়রার হদিস না মেলায় আবাসনের ওই বন্ধ ঘরে হানা দেয় পুলিশ। আর তখনই প্রকাশ্যে আসে অভিনেত্রীর মৃত্যুর খবর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস