বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’ সিলেটে অবৈধভাবে চলছে ১৪ হাসপাতাল, ব্যবস্থা নিচ্ছে প্রশাসন তুমি পেরেছ, অভিনন্দন, আমার ভালোবাসা: ইয়ামালকে প্রেমিকার বার্তা বর্ষাকালে পেটের স্বাস্থ্য ভালো রাখতে যা খাবেন ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলা
Advertise with us

তুমি পেরেছ, অভিনন্দন, আমার ভালোবাসা: ইয়ামালকে প্রেমিকার বার্তা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তুমি পেরেছ, অভিনন্দন, আমার ভালোবাসা: ইয়ামালকে প্রেমিকার বার্তা

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছেন লামিন ইয়ামাল। আর ঐতিহাসিক এই অর্জনের পর ১৯ বছর বয়সী তারকাকে আবেগঘন বার্তা দিয়েছেন তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে উদযাপনে ইয়ামালের পাশে ছিলেন তার তিন বছর বয়সী ভাই কেইন এবং প্রেমিকা ইনেস গার্সিয়া। পরে ইনস্টাগ্রামে ইয়ামালের একটি ছবি শেয়ার করে ইনেস লেখেন, ‘তুমি এটি সম্পন্ন করেছ। অভিনন্দন, আমার ভালোবাসা। তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।’

স্প্যানিশ ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ইনেস গার্সিয়া পুরো বিশ্বকাপজুড়েই আলোচনায় ছিলেন। স্পেনের প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থেকে ইয়ামালকে সমর্থন দিতে দেখা গেছে তাকে। বেশির ভাগ সময় তিনি পরেছিলেন ইয়ামালের জার্সি।

বিশ্বকাপের আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। চলতি বছরের শুরুতে গ্রিসে একসঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশের পর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে মে মাসে বার্সেলোনায় এক নৈশভোজে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় এই জুটিকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনেস জানান, সামাজিক যোগাযোগমাধ্যমেই ইয়ামালের সঙ্গে তার পরিচয়। তিনি বলেন, ‘মানুষ হয়তো রূপকথার মতো কোনো গল্প শুনতে চাইবে। কিন্তু সত্যি হলো, সামাজিক যোগাযোগমাধ্যমেই আমাদের পরিচয়। মানুষ যতটা ভাবছে, তার চেয়েও অনেক আগে থেকেই আমরা একে অপরকে চিনি। দেখা করার আগে দীর্ঘদিন শুধু কথা বলেছি।’

বিশ্বকাপ ফাইনালের আগে জাস্টিন বিবারের হাফটাইম শোয়ের ঘোষণা শেয়ার করে ইনস্টাগ্রাম স্টোরিতে ইয়ামালকে উৎসাহও দিয়েছিলেন ইনেস। স্প্যানিশ ভাষায় তিনি লিখেছিলেন, ‘ফাইনালে পৌঁছাতে যা যা করা লাগে, সব করো। শুনছ? যা লাগে, তাই করো।’

চোট কাটিয়ে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে শুরুতে ছন্দ খুঁজতে কিছুটা সময় নিলেও টুর্নামেন্টজুড়ে স্পেনের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। একটি গোলের পাশাপাশি একাধিক গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। ২০২৪ ইউরো জয়ের পর এবার বিশ্বকাপও জিতে মাত্র ১৯ বছর বয়সেই নিজের দ্বিতীয় বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বাদ পেলেন স্পেন ও বার্সেলোনার এই তরুণ তারকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস