মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

তাহসান-সৃজিতকে নিয়ে ‘না বলা কথা’ শোনাবেন মিথিলা

  |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাহসান-সৃজিতকে নিয়ে ‘না বলা কথা’ শোনাবেন মিথিলা

দেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবেও রয়েছে তার পরিচিতি। এদিকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জনের পর ‘ডক্টর’ উপাধি পেয়ে নিজেকে আরও সাফল্যমণ্ডিত করেছেন; আর এই অর্জনের পর প্রথমবারের মতো হাজির হচ্ছেন টেলিভিশনের পর্দায়।

শোনা যাচ্ছে, মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর একটি পর্বে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। পর্বটি আগামী শনিবার প্রচারের কথা রয়েছে। এরই মধ্যে অনুষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এক সংবাদমাধ্যমে উঠে এসেছে মিথিলার সঙ্গে আলোচনার বিষয়বস্তু।

জানা গেছে, রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পর্বে মিথিলার সঙ্গে চলেছে খোলামেলা আড্ডা; তাকে ঘিরে চলা সমালোচনা তিনি কীভাবে সামলান, ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে সংসার জীবন কেমন চলছে, সে বিষয়েও চলেছে আলোচনা। এদিন মিথিলা তার প্রাক্তন স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক কেমন— তা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন।

কথা প্রসঙ্গে তাহসানের দাম্পত্য জীবন নিয়েও নাকি কথা বলেছেন মিথিলা। অভিনেত্রীর কথায়, ‘রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসান-ও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ আরও জানিয়েছে, এর আগে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য মিথিলা কখনো প্রকাশ্যে জানাননি। অর্থাৎ, এই পডকাস্টে মিথিলা এমন কিছু ব্যক্তিগত কথা বলেছেন, যা তিনি এর আগে কখনো জনসমক্ষে আনেননি। বিশেষ করে প্রাক্তন স্বামী তাহসান খান ও বর্তমান স্বামী সৃজিত মুখার্জীকে নিয়ে তার সম্পর্কের যে দিকগুলো এতদিন অনুরাগী ও সাধারণ মানুষের কাছে অজানা ছিল, এই পর্বে সেই ‘না বলা কথাগুলোই’ উঠে আসবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস