বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ২২৯৩

  |   সোমবার, ২৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ২২৯৩

টুডেনিউজ ডেস্ক ::

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৯৩ জন। এ নিয়ে চলতি বছর ১৮৫ জন ডেঙ্গুতে মারা গেলেন। যার মধ্যে ১৩৮ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুলাই মাসে।

সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৮ জন। বাকি ১ হাজার ৫৫ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নয়জনই ঢাকার বাসিন্দা।

চলতি বছর এখন পর্যন্ত ৩৫ হাজার ২৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ১৮৭ জন এবং ঢাকার বাইরে ১৪ হাজার ৮৩ জন হাসপাতালে ভর্তি হন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর,২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে মারা যান ১০৫ জন। চলতি বছর প্রথম ছয় মাসে ডেঙ্গুতে যত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বা মারা গেছেন,এর আগের প্রথম ছয় মাসে কখনোই হয়নি। গত জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। আর চলতি মাসের ২৪ দিনে ১৩৮ জনের মৃত্যু হলো। চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৯২ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস