সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

ডিবি পরিচয়ে মহাসড়কে শিক্ষকের টাকা লুটঃ নারীসহ গ্রেপ্তার ৩

  |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিবি পরিচয়ে মহাসড়কে শিক্ষকের টাকা লুটঃ নারীসহ গ্রেপ্তার ৩

মাধবপুর প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর থেকে ডিবি পুলিশের পরিচয়ে স্কুল শিক্ষককে অপহরণ ও সাড়ে ৬ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এছাড়া অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

৫ দিন মাধবপুর থানার পুলিশ রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আকরম আলীর ছেলে মো. হাসান (২৫),বগুড়া জেলার দুপচাঁচিয়ার থানার মৃত মঈনুল ইসলামের মেয়ে মিনি বেগম (২৮),কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো.বিল্লাল হোসেন(৪৪)কে আটক করে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার সাভার এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা ঢাকা মেট্রো-চ ৫৬-১৮২৯ নাম্বারের গাড়ীটি জব্দ করে।

জানা যায়,১ সেপ্টেম্বর দুপুরে উত্তর সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরবিন্দু রায় (৪৭) কে মাওলানা আছাদ আলী ডিগ্রী কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক হতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীরা অপহরণ করে।এরপর তার কাছে থাকা নগদ ৬ লাখ ৮৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মাইক্রোবাস যোগে নরসিংদী থানাধীন পাঁচধুনা নামক স্থানে তাকে নামিয়ে দেয়।

এ বিষয়ে থানায় অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হলে তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক চন্দ্র দেবসহ পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করে।

ছিনতাইকৃত নগদ টাকা,মোবাইল উদ্ধারসহ ছিনতাই কাজে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস