রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

ডা. জাফরুল্লাহ, নঈম নিজাম ও পীর হাবিবের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডা. জাফরুল্লাহ, নঈম নিজাম ও পীর হাবিবের বিরুদ্ধে মামলা

র্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সাধারণ সম্পাদক গৌতম কুমার এদবর। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চতুর্থ পৃষ্ঠায় ‘মুসলমানরা গরু খাওয়া শিখলো কিভাবে?’ শিরোনামে উপ-সম্পাদকীয় প্রকাশিত হয়। এটি লিখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বাদী সকাল ৯টায় পত্রিকার মাধ্যমে তা জানতে পারেন। নঈম নিজাম ও পীর হাবিবুর রহমান উপ-সম্পাদকীয়টি পত্রিকায় প্রকাশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন।

আসামিরা সুকৌশলে বাংলাদেশে ধর্মীয় সংঘাত ও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অসৎ উদ্দেশ্যে লেখাটি প্রকাশ করে দণ্ডবিধির ২৯৫ (ক)/৩৪ ধারায় অপরাধ করেছেন। সাথে জাফরুল্লাহ চৌধুরী সমাজে ধর্মীয় উগ্রবাদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমন মিথ্যা, অসত্য, ভিত্তিহীন বক্তব্য পত্রিকায় প্রকাশ করে চরম অন্যায় করেছেন।

সূত্র: আর টিভি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস