
| শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ২২৩ বার পঠিত | পড়ুন মিনিটে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন যু্বদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় ইউনিয়নের লংলা চা বাগানে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম আলো, যুবদল নেতা রিয়াজ মিয়া প্রমুখ।
টিলাগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যু্বদলের যুগ্ন আহবায়ক লোকমান মিয়া, মোঃ শফিক আহমদ, সালেক আহমদ প্রমুখ।
যুবদল নেতা সবুজ, আনোয়ার, আহবাব, জুনেদ, লিটন, তুফায়েল, রুনেল, আরমান ও সজিব ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/সম্পাদকসহ অসংখ্য নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
