রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

টাকা নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতির আহ্বান ড. আবেদ চৌধুরীর

  |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাকা নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতির আহ্বান ড. আবেদ চৌধুরীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত জেলার একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুলাউড়ার ডাকবাংলো মাঠে পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক ও জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর আহ্বানে এবং হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খসরু চৌধুরীর সঞ্চালনায় এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ড. আবেদ চৌধুরী বলেন, ‘এই যে এখানে আমরা কথা বলছি, এখানে টাকার কোনো ধান্দা নাই। লোকও কম। অথচ অন্য প্রার্থীদের সভায় হাজার হাজার লোক দেখা যায়। কেন? তারা ভালোবাসা পেয়েছে বলে না, পেয়েছে টাকা। এই নির্বাচন পদ্ধতির ভেতরে টাকা ঢুকে গেছে।’
তিনি আরও বলেন, “আমি জানি মানুষের ভেতরে টাকার লোভ কখন জমে, সেটা আমি ভালো বুঝি। এ নিয়ে আমি যেকোনো পণ্ডিতের সঙ্গে তর্কে বসতে রাজি আছি।’
তিনি বলেন, ‘মানুষ পৃথিবীতে টাকা আহরণের জন্য আসেনি। সৃষ্টিকর্তা মানুষকে টাকার জন্য পাঠাননি। মানুষ একসময় গুহায় বাস করেছে, পশুকে পোষ মানিয়েছে, পরিবার ও সমাজ গড়েছে। পরে ক্যাপিটালিজম এসে মানুষের শোষণ শুরু করেছে।’

জনসভায় আরও বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, মৌলভীবাজার–২ আসনের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম এবং সিপিবির মৌলভীবাজার জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান।

জনসভায় বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর হাতে তাঁর নির্বাচনী প্রতীক কাঁচি মার্কা তুলে দেন।
এ সময় সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী তাঁর ২০ দফা নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো-
শর্তহীনভাবে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও কাজকে মৌলিক মানবাধিকার হিসেবে সংবিধানে যুক্ত করা; বয়স্ক, দুস্থ, অনাথ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিত করা; বেকারদের কর্মসংস্থান ও ভাতা প্রদান; বিনামূল্যে চিকিৎসা, হেলথ কার্ড ও ওয়ার্ডভিত্তিক হেলথ সেন্টার চালু; স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা।
এছাড়া কৃষি খাতে জাতীয় বাজেটের ৪০ শতাংশ বরাদ্দ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সার–বীজে ভর্তুকি, পচনশীল পণ্য সংরক্ষণে সরকারি হিমাগার নির্মাণ, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ, শিশুশ্রম বন্ধ, নারী আসন ১০০-তে উন্নীত করে সরাসরি নির্বাচন, কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমমজুরি, মাতৃত্বকালীন ছুটি, মাদক ও জুয়া বন্ধ, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা, ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, রেলওয়ের আধুনিকায়ন, হাকালুকি হাওর সুরক্ষা, কুলাউড়ার বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান এবং সীমান্ত হত্যা বন্ধসহ অভিন্ন নদীর ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবি জানান তিনি।

জনসভা থেকে টাকা ও পেশিশক্তির রাজনীতির বিপরীতে আদর্শ, মানবিকতা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস