বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ঢেউটিন বিতরণ

  |   বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ঢেউটিন বিতরণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঢেউটিন বিতরণ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এসব পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন তিনি।

জানা যায়, গত রোববার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ফুলতলা ইউনিয়নের ১৫টি পরিবারের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে পড়ে। অনেকের ঘরের চাল উড়ে যায়। আজ ক্ষতিগ্রস্থ এসব এলাকা পরিদর্শন করে ১৫টি পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন বিতরণ করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবীগের সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলাম, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, স্বপন মল্লিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন রশিদ রাজী, যুবলীগ নেতা আব্দুল মালিক, পিয়াল হাসান প্রমুখ।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, সামনে পবিত্র ঈদুল ফিতর। প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে। অনেকেরই টিনের চালা উড়ে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বিত্তবানদের উচিত তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস