বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

‘জয় বাংলা-বঙ্গবন্ধু’ ছাড়া কপালে ক্ষমতা জুটবে না : সুলতান মনসুর

বিশেষ প্রতিনধি:   |   বুধবার, ২৭ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   ১০৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘জয় বাংলা-বঙ্গবন্ধু’ ছাড়া কপালে ক্ষমতা জুটবে না : সুলতান মনসুর

ডাকসুর সাবেক ভিপি, মৌলভীবাজার-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন- ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জয় বাংলা যারা অস্বীকার করবে তাদের কপালে বাংলার মাটিতে ক্ষমতায় আসা সম্ভব নয়। এ মেসেজটি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানানোর আহ্বান জানান তিনি। সুলতান মনসুর বলেন, ‘জয় বাংলা হলো বাঙালির রণধ্বনি। আর বঙ্গবন্ধু হলেন বাঙালি জাতির স্থপতি। তাই জয় বাংলা-বঙ্গবন্ধুর বেলায় কোনো আপস নেই। পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার চেতনা ছিল দুর্নীতিমুক্ত সমাজ।’ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজারে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১টায় স্থানীয় স্বাধীনতা সৌধ চত্বরে বীরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ৭১ সালের নানা প্রেক্ষাপট উপস্থাপনা করে ভারতের ভূমিকা প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্যই দেশটি স্বাধীন করেছিলেন। জাতির জনকের ডাকে সাড়া দিয়ে বেশিরভাগ কৃষক শ্রমিক-মেহনতি মানুষ ও তাঁদের সন্তানেরাই মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে নিয়েছিল। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু বলতেন ‘সবই আমাদের বন্ধ,ু কেউ আমাদের শত্রু না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সুলতান মনসুর বলেন, ‘মুক্তি সংগ্রামের চেতনায় বিশ^াসীদের নিয়ে হবে জাতীয় ঐক্য। জনগণের চিন্তার সমন্বয়ে। জাতীয় ঐক্যের ডাকের মধ্য দিয়ে এ জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে হবে।’ অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছের সভাপত্বিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ সাবেক এমপি আবদুল মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদী উর রহিম জাদীদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মাসুক মিয়া। এদিকে সকাল ৮টায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। পরে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ শেষে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, কাবস, স্কুুল, কলেজ ও মাদ্রাার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস