মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

“জ্ঞান অর্জনের উন্নত ভিত্তি হচ্ছে বই” – সাবেক এমপি আলী আব্বাস

  |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“জ্ঞান অর্জনের উন্নত ভিত্তি হচ্ছে বই” – সাবেক এমপি আলী আব্বাস
“জ্ঞান অর্জন ও তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অন্যতম ভিত্তি হচ্ছে বই। বই মানুষের নতুন চিন্তার দুয়ার খোলে দেয়। আগামীর বাংলাদেশ গঠনে বই হবে মূখ্য হাতিয়ার- এমনটা প্রত্যাশা করে
প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাস খান। তিনি আরও বলেন, আজকের এই ‘দর্পণ’ স্মারকগ্রন্থের প্রকাশনা এতদঞ্চলে শিক্ষা ও সাহিত্যের অনন্য এক মাইলফলক। আমি এর ধারাবাহিকতা ও এর উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
৩০ জানুয়ারি, বৃহস্পতিবার ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের হল রুমে আদর্শ পাঠাগার’র ৫ বছর পূর্তি স্মারকগ্রন্থ ‘দর্পণ’ প্রকাশনা ও বইপড়া উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্মারকগ্রন্থ ‘দর্পণ’ প্রকাশের পাশাপাশি বইপড়া উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বইপড়ায় অংশ নেওয়া শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, শুভেচ্ছা স্মারক ও বই প্রদান করা হয়।
আদর্শ পাঠাগার’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ‘দর্পণ’ স্মারকগ্রন্থের সম্পাদক ও প্রকাশক প্রভাষক মোঃ খালিক উদ্দিন এর সঞ্চালনায় ও ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানেএ উদ্বোধক দৈনিক যুগভেরীর সম্পাদক অপূর্ব শর্মা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটর সদস্য প্রাক্তন অধ্যক্ষ মোঃ এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া সরকারি কলেজের শিক্ষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্স, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, প্রভাষক মোঃ এবাদুর রহমান শামীম, যুক্তরাষ্ট্র প্রবাসী শোয়েব আহমেদ চৌধুরী প্রমুখ।
বক্তারা সকলেই ‘আদর্শ পাঠাগার’র এমন উদ্যোগের প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহবান করেন।
‘আদর্শ পাঠাগার’র পরিচালক খালিক উদ্দিন বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত বইপড়ার আয়োজন করে শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধ করে আসছি। এখন পর্যন্ত ১৮০০ শিক্ষার্থী আদর্শ পাঠাগার বইপড়া উৎসবের অংশ নিয়ে নিয়মিত বইপড়ায় অভ্যস্ত হয়ে উঠেছে। ভবিষ্যতে সকলের সহযোগিতা পেলে এর কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করা হবে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস