বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

জুড়ীতে সাগরনাল ইউনিয়ন বিএনপির নির্বাচন সম্পন্ন

সিরাজুল ইসলাম   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুড়ীতে সাগরনাল ইউনিয়ন বিএনপির নির্বাচন সম্পন্ন

দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদীদল ( বিএনপি) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬ টি ইউনিয়ন শাখার সম্মেলন গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ধারাবাহিক সম্পন্ন করতে যাচ্ছে উপজেলা আহবায়ক কমিটি।

রোববার ( ২৫ মে) বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত সাগরনাল দ ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে ভোট গ্রহণ শেষে ফলাফলে সভাপতি পদে সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত ২৭৮ ভোট, সাধারণ সম্পাদক পদে শাহীন আহমদ রুলন২৫৪ ভোট, ও সাংগঠনিক সম্পাদক পদে ফারুক আহমদ ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে অপর প্রার্থী আব্দুল লতিফ বাবু পেয়েছেন ১৬৩ ভোট,সাধারণ সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শরফ উদ্দিন পেয়েছেন ১৮২ ভোট সাংগঠনিক সম্পাদক পদে আমির উদ্দিন পেয়েছেন ১৫১ ভোট এবং জামাল উদ্দিন পেয়েছেন ১২৮ ভোট।

বিএনপি’র গঠনতন্ত্রের ধারা ৬, উপধারা (গ) তে উল্লেখ করা হয়েছে “ইউনিয়নভুক্ত প্রতিটি ওয়ার্ড নির্বাহী কমিটির সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত হবে দলের ইউনিয়ন কাউন্সিল। এ কাউন্সিল দুই বছর মেয়াদে কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে পৌরসভা ও মহানগর ওয়ার্ড কমিটির আদলে ৭১ জনের অনূর্ধ্ব একটি ইউনিয়ন নির্বাহী কমিটি নির্বাচিত করবেন।
তার ই আলোকে উপজেলার সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ইতিমধ্যে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে।

গত ২৪ এপ্রিল জেলা বিএনপির মৌখিক নির্দেশনায় উপজেলা বিএনপির নির্বাচন কমিশনের আহবায়ক ডাঃ মোঃ মোস্তাকিম হোসেন বাবুল,সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম ও সদস্য মোঃ আব্দুল মালিক উপজেলার অধীনস্থ প্রতিটি ইউনিয়ন বিএনপির সম্মেলনের তারিখ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।গত ২৬ এপ্রিল মনোনয়ন ফরম ক্রয় এবং যাচাই-বাছাই ২৭ এপ্রিল বৈধ ও বাতিলকৃত প্রার্থীর তালিকা প্রকাশ করে। ২ রা মে হতে শুরু হয়ে ১৫ ই মে সরাসরি ভোটের মাধ্যমে কাউন্সিল শেষ হওয়ার সময় নির্ধারণ করা হয়।

২৯ এপ্রিল জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুর্বজুড়ী, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়ন বিএনপির কাউন্সিল পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্হগিত করেন।জানা যায়,পুর্বজুড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে মৃত একজন মহিলা কে সদস্য, গোয়ালবাড়ী ইউনিয়নে একজন জামায়াত সমর্থক কে এবং ফুলতলা ইউনিয়নে কৃষকলীগের একজন লোক কে কমিটিতে অন্তর্ভুক্ত করায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজকের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -১ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দীন আহমদ মিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল,সিনিয়র যুগ্ম আহবায়ক জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু,হাজী হেলাল উদ্দিন সহ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলা কৃষকদল,যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস