শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

জুড়ীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামী করে মামলা

  |   সোমবার, ২৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুড়ীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামী করে মামলা

মৌলভীবাজারের জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যান সহ ৬৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

কুলাউড়া উপজেলার লংলা ডিগ্রি কলেজের ছাত্র, জুড়ীর বিরনইতলা গ্রামের  বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা, উপজেলা ছাত্র শিবিরের  সভাপতি তারেক আহমদ বাদী হয়ে সোমবার জুড়ী থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়,সরকারি চাকরিতে বৈষম্যের কারণে কোঠা সংস্কারের দাবীতে বিগত ১ আগস্ট থেকে দেশ ব্যাপী যে আন্দোলন শুরু হয়।সেই আন্দোলনের অংশ হিসেবে ৩ আগস্ট জুড়ীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুড়ী শহরে মিছিল বের করে।মিছিলটি শহর প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেটে পৌঁছালে ১-৮ নং আসামী গণের নির্দেশে অপর আসামীরা দা, লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে উল্লেখ করা হয়।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাশুক মিয়া,সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর,পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনফর আলী সহ আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৬৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১২০ জনকে আসামী করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক সহ একটি পক্ষ ২৪ আগস্ট মামলা না করার বিষয়ে লিখিত সিদ্ধান্ত দেয়।এর দুইদিন পর তাদের কমিটির উপদেষ্টা তারেক মিয়া বাদী হয়ে  সোমবার এ মামলা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস