বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

জুড়ীতে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

  |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুড়ীতে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

রিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের গ্রামগুলো এখন শহরে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের পিছিয়ে পড়া যেকোনো দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সবাইকে প্রমাণ করতে হবে আমরা সবাই উন্নয়নে রূপকার শেখ হাসিনার পক্ষে আছি।

রোববার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার জুড়ীতে নব নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ১৩ লক্ষ টাকা ব্যায়ে জুড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়েছে। আরো প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাড়ি ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহাব উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের মাধ্যমে জুড়ী বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে এ স্টেশনের কর্মীরা জীবন বাজী নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এ ধরনের দুর্ঘটনা ঘটলে অনতিবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশনে জানাতে হবে। 

এলাকার উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে, মডেল মসজিদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ শুরু হবে। মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কার কোনো বিকল্প নেই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট অঞ্চলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, মৌলভীবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস এবং মহিলা ভাইসচেয়ারম্যান রঞ্জিত শর্মা প্রমুখ।

উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ১৩ লক্ষ টাকা ব্যায়ে জুড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়েছে। আরো প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাড়ি ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস