বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

‎জুড়ীতে দুদকের দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‎জুড়ীতে দুদকের দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত পর্ব। শনিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী- সামিয়া উদ্দিন, মায়িদাহ মরিয়ম ও মালালা লতিফ প্রাপ্তি এবং মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী- তনিমা আক্তার, হুমায়রা জান্নাত তায়্যেবা ও রাশেদা খানম বুশরা।

‎”অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” এই বিষয়ের পক্ষে- মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে- ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিচারকদের ফলাফলে চ্যাম্পিয়ন দল নির্বাচিত হয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ দল হয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী রাশেদা খানম বুশরা।

‎বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিচারক ছিলেন জুড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মহি উদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী ও জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন।

‎পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম। জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট বিভাগীয় পরিচালক রেভা হালদার, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু,  গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নান্টু দত্ত, সাবিত্রী চৌহান, তাহমিনা আক্তার সহ অনেকেই।

‎প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করি তাহলে আমাদের সমাজ থেকে একসময় দুর্নীতি বন্ধ হয়ে যাবে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দুর্নীতির  বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে। আমরাও আমাদের জায়গা থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে হবে। আজকে আমি আমার জুড়ী উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সরাসরি বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করলাম। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই খুব ভালো বিতর্ক করেছে। সুন্দর সুন্দর যুক্তি ও রেফারেন্স তুলে ধরেছে। আমি চাই আমাদের জুড়ী উপজেলা থেকে বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। এই বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্ব দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত।

‎বিশেষ অতিথির বক্তব্যে দুদকের সিলেট বিভাগীয় পরিচালক রেভা হালদার বলেন, দুর্নীতি দমন কমিশন তার আইন অনুযায়ী দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে প্রতি বছর দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার কারিগর রূপে গড়ে তুলবে। আগামী প্রজন্মকে দুর্নীতিমুক্ত, সৎ ও নৈতিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা একটি চমৎকার ও কার্যকরী উদ্যোগ। এই ধরনের প্রতিযোগিতা তরুণদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মানসিকতা তৈরি করে। দুর্নীতির কুফল এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়। সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা পায়। এক কথায় বলা যায়, বিতর্ক প্রতিযোগিতার উদ্দেশ্যই হচ্ছে সততা, স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদের দেশপ্রেমিক প্রজন্ম হিসেবে তৈরি করা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস