রবিবার ৩০ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

জীবন গড়তে হলে সুযোগকে কাজে লাগাতে হবে – ইউএনও মহিউদ্দিন

স্টাফ রিপোর্টার, কুলাউড়াঃ   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীবন গড়তে হলে সুযোগকে কাজে লাগাতে হবে – ইউএনও মহিউদ্দিন

এবছরের এইচএসসিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গড় পাশের হারে শীর্ষে থাকা মফস্বলের নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ০৩ ডিসেম্বর (বুধবার) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জীবন একটাই। সেটা গড়তে হলে সুযোগকে কাজে লাগাতে হবে। আর সুযোগটা একবারই আসে। এইচএসসির ধাপটি শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্রতিদিন কলেজে আসবে। ক্লাসে মনযোগী হবে। শিক্ষক, সহপাঠী সাথে মিশবে। নতুন কিছু জানবে। এই যে কম্বিনেশন হবে সেটাই তোমাদের সামাজিক মানুষ হিসেবে গড়ে তুলবে। তবে তোমাদের মোবাইল আসক্তি কমিয়ে ফেলতে হবে।

এইচএসসি উত্তীর্ণদের কৃতিত্বের জন্য অভিবাদন জানিয়ে তিনি আরও বলেন আগামীর জন্য যারা তৈরি হচ্ছো তোমরা শুধু শিক্ষিত হলে চলবে না। কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে হবে। তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই কুলাউড়া অঞ্চলে অনেক বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছেন, যারা প্রশাসনসহ দেশের বিভিন্ন সেক্টরে সুনামের সাথে কাজ করছেন। আমি বিশ্বাস করি কঠোর অধ্যবসায় তোমাদের মধ্যেও সফলতা এনে দেবে। এখান থেকেই বেরিয়ে আসবে জ্ঞানী ও গুণীজন।

পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল হকের সভাপতিত্বে ও প্রভাষক আলাউদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল, কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ চিন্ময় দে, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, কলেজের নির্বাহী কমিটির সদস্য ছয়ফুল আলম সাইফুল ও ইন্জিনিয়ার মিজানুর রহমান, অভিভাবক সদস্য হেলাল আহমদ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক মইনুল ইসলাম, ফারহানা জান্নাত, সাবেক শিক্ষার্থী জুবেরা আক্তার সোনিয়া, কৃতি শিক্ষার্থী জিশু সূত্রধর, একাদশ শ্রেণির নুসরাত তাছসরিন প্রমি। কোরআন তেলাওয়াত করে একাদশ শ্রেণির চুন্নি বেগম, গীতা পাঠ করে দ্বাদশ শ্রেণির মৌমিতা দেব মাম্পি। আলোচনার ফাঁকে ফাঁকে গান পরিবেশন করে কলেজের স্টাফ সুমন দাস, শিক্ষার্থী লিপি রানী দেব, কবিতা আবৃত্তি করে পূর্ণা রানী সূত্রধর।

উল্লেখ্য প্রথমবারের মতো (কলেজের নামে) পরীক্ষায় অংশ নিয়ে এই প্রতিষ্ঠানটি চমক দেখিয়েছে। গড় পাশের হার ৮৫.৭১ শতাংশ পেয়ে উপজেলায় সেরা ও জেলায় দ্বিতীয় সেরা হয় প্রতিষ্ঠানটি।#

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস