শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

জাতীয় পার্টি কারও দাসত্ব করবে না: জিএম কাদের

  |   রবিবার, ০৯ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় পার্টি কারও দাসত্ব করবে না: জিএম কাদের

টুডেনিউজ ডেস্ক:: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টি কারও দাসত্ব করবে না। রোববার (৯ অক্টোবর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, ময়মনসিংহের সব উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মতবিনিময়ে উপস্থিত ছিলেন।

এসময় জিএম কাদের বলেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে নেই। কারও সঙ্গে বন্ধুত্ব হতে পারে কিন্তু জাতীয় পার্টি কারও দাসত্ব করবে না।

তিনি বলেন, আমরা দেশের মানুষের পক্ষে কথা বলি, আমরা দেশের মঙ্গলের জন্য রাজনীতি করি। আমাদের রাজনীতি দেখে অনেকেই মনে করছেন, আমরা অন্য কারও সঙ্গে হাত মিলিয়েছি। আমরা আসলে জাতীয় পার্টির রাজনীতি করছি। কারও সঙ্গে নাকে খত দিয়ে রাজনীতি করবো না। কারও দালালি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি প্রমুখ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে ফখরুল ইমাম বলেন, গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিতে বিভেদ সৃষ্টির সুযোগ নেই। পল্লীবন্ধুর সৈনিকরা কোনো ষড়যন্ত্রে মাথা নত করবে না।

ডা. মোস্তাফিজুর রহমান আকাশ বলেন, কোনো দালালের ষড়যন্ত্রে জাতীয় পার্টিতে বিভাজন হবে না। যারা পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। রওশন এরশাদ ৯ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তার পক্ষে জাতীয় পার্টির নেতৃত্ব দেওয়া বা কাউন্সিল করা সম্ভব নয়।

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি বলেন, রওশন এরশাদের ভুল সিদ্ধান্তে জাতীয় পার্টি ধ্বংস হয়ে যাবে, আমরা তা মেনে নেবো না। ময়মসিংহে জাতীয় পার্টির ৯৯ দশমিক ৯ ভাগ নেতাকর্মী জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা হামলা-মামলা ভয় পাই না। আমরা কোনো ষড়যন্ত্র সফল হতে দেবো না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস