শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যুঃতদন্ত কমিটির প্রতিবেদন দালিখ

  |   বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যুঃতদন্ত কমিটির প্রতিবেদন দালিখ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুর অভিযোগে নার্সের দায়িত্ব অবহেলাকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দালিখ করা হয়েছে।

বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।প্রতিবেদনে নার্স তাহমিনা বেগমের দায়িত্বে অবহেলার কথা বলা হলেও চিকিৎসক তানজিম হোসেনের কোন ত্রুটি পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মধু সুধন ধর বলেন,ঘটনার দিন হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি ছিলেন।ফলে নার্সের কিছুটা অবহেলা পেয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তদন্ত কমিটির প্রতিবেদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিভিল সার্জন বরাবরে পাঠিয়েছি।

প্রসঙ্গত,গত ৩ সেপ্টেম্বর ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের আব্দুল হামিদ (৫০) শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।পরদিন রাত ১১ টায় তার শ্বাসকষ্ট বাড়লে সঙ্গে থাকা স্ত্রী সন্তানরা কর্তব্যরত নার্স তাহমিনা বেগমের সঙ্গে যোগাযোগ করেন।এসময় চিকিৎসকের খুঁজে নার্সের সহযোগিতা চাইলে নার্স তাহমিনা বেগম চিকিৎসক নিদিষ্ট সময়ে এসে দেখবেন বলে জানান।চিকিৎসক ও নার্সের অবহেলায় কোন চিকিৎসা না পেয়ে রাত ১২ টার দিকে আব্দুল হামিদ মারা যান।পরে ওই রোগির স্বজনরা নার্স ও চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ করেন।এর প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স রাজিব পালকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।তদন্ত কমিটি গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস