শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

জগন্নাথপুর উপজেলা নির্বাচন: সব প্রার্থীর মনোনয়ন বৈধ

  |   মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ২৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জগন্নাথপুর উপজেলা নির্বাচন: সব প্রার্থীর মনোনয়ন বৈধ

নিউজ ডেস্ক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। সোমবার(১০ অক্টোবর)  উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা প্রার্থিতা যাচাই বাছাই করে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেনে, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা, জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন চৌধুরী লিটন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহসভাপতি সালেহ আহমদ, যুক্তরাজ্যপ্রাবসী সৈয়দ তুহেল আহমদ ও বিএনপি নেতা আব্দুল মতিন লাকি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রীনা বেগম, সুফিয়া খানম সাথী, ও সেলিনা বেগম।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় সবার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ২ নভেম্বর ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস