সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

জগন্নাথপুর উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেহাল অবস্থাঃযেকোনো সময় ভেঙে পড়বে

  |   বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জগন্নাথপুর উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেহাল অবস্থাঃযেকোনো সময় ভেঙে পড়বে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেহাল অবস্থা।মাটি ধসে গিয়ে অনেকটা পুকুরের দিকে হেলে পড়েছে মিনারটি।যেকোনো সময় শহীদ মিনারের মূল স্তম্ভ ভেঙে পুকুরে পড়তে পারে।তাই দ্রুত সংস্কার কিংবা নতুন শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক কর্মীরা।

খোঁজ নিয়ে জানা যায়,শহীদদের স্মরণে উপজেলা সদর ইউনিয়নে ডাকবাংলো সড়কের জেলা পরিষদের পুকুর পাড়ে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়।২০১৩ সালের সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন ১৩ লাখ টাকা ব্যয়ে পুরাতন শহীদ মিনার ভেঙে নতুন শহীদ মিনার নির্মাণ করেন।কিন্তু সম্প্রতি শহীদ মিনারের পেছনের মূল বেদির অংশ ধ্বসে গেছে।

জগন্নাথপুর এলাকার বাসিন্দা জুয়েল মিয়া বলেন,জগন্নাথপুর উপজেলার একমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের অংশে ধ্বস দেখা দিয়েছে।যে কোনো সময় মূল স্তম্ভ ভেঙে পুকুরে পড়তে পারে।কেন্দ্রীয় এই শহীদ মিনারের দ্রুত সংস্কার কিংবা নতুন শহীদ মিনার নির্মাণের জন্য আমি সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী বলেন,জগন্নাথপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটিতে বড় আকারের ধ্বস দেখা দিয়েছে।আমরা সাংস্কৃতিক কর্মীরা দীর্ঘ দিন ধরে উপজেলা সদরে পুরাতন শহীদ মিনারের জায়গায় নতুন শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়ে আসছি।বর্তমানে শহীদ মিনারটির যে অবস্থা তাতে করে অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন,জগন্নাথপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটিতে ধ্বস দেখা দেওয়ার কারণে শহীদ মিনারটি ঝুঁকিতে রয়েছে।এটি সংস্কার না করে নতুন শহীদ মিনার নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস