শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

ছয় চা শ্রমিক সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

  |   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছয় চা শ্রমিক সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

ছয় চা শ্রমিক সন্তানের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন। গতকাল বুধবার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভূড়ভূড়িয়া চা বাগানের এসব চা শ্রমিকের সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেন তিনি।এর আগেও তিনি উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সন্তান এবং চা শ্রমিক সন্তানদের ঝরেপড়া থেকে তুলে এনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন।

এ ছয় শিক্ষার্থীরা হলো, সৃষ্টি পাল সপ্তম শ্রেণী উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, বৃষ্টি পাল ১০ম শ্রেণী উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ণিমা দোষাদ ৮ম শ্রেণী উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, তৃষা রবিদাস ষষ্ঠ শ্রেণী (নতুন), কেয়া রবি দাস ষষ্ঠ শ্রেণী (নতুন ভর্তি) এবং সৌরভী মৃধা একাদশ শ্রেণী কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়।

স্থানীয়রা বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন শ্রীমঙ্গলে যোগদানের পর থেকে সরকারি কাজের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

তারা আরও বলেন, তিনি শুধু মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তাই নন, মানবিক মানুষেরও উজ্জ্বল দৃষ্টান্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষার্থীর পরিবারগুলো অসচ্ছল এবং হতদরিদ্র হওয়ায় তাদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে তাদের সবাইকে ডেকে এনে তাদের লেখাপড়ার দায়িত্ব নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস