মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ছাত্রদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: কুলাউড়ায় জেলা ছাত্রশিবির সভাপতি

  |   রবিবার, ০৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্রদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: কুলাউড়ায় জেলা ছাত্রশিবির সভাপতি

ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর গুমসহ বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে। বিগত ২৪ জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আজ ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের ছাত্রদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দিন।

শনিবার (৮ মার্চ) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সৎ নেতৃত্ব গড়ে তুলে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। দেশ ও সমাজের কল্যাণে তিনি সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আতিকুর রহমান তারেকের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল মুমিত মুরশেদ, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংবাদকর্মী ছাড়াও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভাশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস