বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

চড়া সুদে ঋণ থেকে বাঁচতে আত্মগোপনে গিয়েছিলেন সেই দম্পতি

  |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চড়া সুদে ঋণ থেকে বাঁচতে আত্মগোপনে গিয়েছিলেন সেই দম্পতি

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী সালাম আহমদ (২৩) ও তার স্ত্রী ফারজানা আক্তারের (১৯) সন্ধান পাওয়া গেছে। তারা ছয়দিন চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিয়ারবাজার এলাকায় তাদের সন্ধান পাওয়া যায়।

এ দম্পতি নিখোঁজের বিষয়ে সম্প্রতি তাদের স্বজনদের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বুধবার (৩০ অক্টোবর) ‘কুষ্টিয়ায় বেড়াতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ দম্পতি’ শিরোনামে সংবাদও প্রকাশিত হয়।

তারা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা। কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় সালামের পান বিক্রির পাইকারি দোকান রয়েছে। প্রায় সাড়ে চার মাস আগে ফারজানার সঙ্গে তার বিয়ে হয়।

সালামের বড় ভাই আলী আহমদ জানান, সালাম ব্যবসার জন্য স্থানীয় কিছু ব্যক্তির কাছ থেকে চড়া সুদে বিভিন্ন অংকের টাকা ধার নেন। বিষয়টি সালাম পরিবারের অন্য সদস্যদের জানাননি। সম্প্রতি পাওনাদাররা টাকার জন্য তাকে চাপ দিতে থাকেন। এতে বাধ্য হয়ে সালাম স্ত্রীকে নিয়ে কুষ্টিয়ায় পরিচিত এক ব্যবসায়ীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে আত্মগোপনে চলে যান।

তিনি আরও জানান, সালাম কৌশলে নিজের দোকানের কর্মচারীর কাছ থেকে বিকাশে ৩০ হাজার টাকা নেন। চট্টগ্রামের বাঁশখালীতে প্রথমে একটি আবাসিক হোটেলে ভাড়া থাকেন তারা। পরে সেখানে একটি বাসা ভাড়া নেন।

প্রযুক্তির সহায়তায় সালামের অবস্থান চট্টগ্রামে জানা যায়। এরপর কুলাউড়ার পরিচিত কয়েকজনের সহযোগিতায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হন তারা। আজ সকালে বাঁশখালীর মিয়ারবাজার এলাকার একটি বাসায় সালাম ও তার স্ত্রীর সন্ধান মেলে। এসময় দুজনই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একপর্যায়ে সালাম আত্মগোপনের ঘটনাটি তাদের জানান। সালাম ও তার স্ত্রীকে উদ্ধারের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা মাইক্রোবাসে করে চট্টগ্রাম থেকে কুলাউড়ায় ফিরছেন বলেও জানান বড় ভাই আলী আহমদ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফসার বলেন, ব্যবসায়ী সালাম ও তার স্ত্রীর সন্ধান মিলেছে বলে স্বজনরা তাদের জানিয়েছেন। তারা কুলাউড়ায় ফিরলে বিস্তারিত তথ্য জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস