শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চুনারুঘাট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চুনারুঘাট

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মদন সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার পাশাপাশি গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিন গ্রাম আদালতের শুনানি কার্যক্রম পরিচালনা করতে হবে এবং প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত করে উপজেলা প্রশাসনে প্রেরণ নিশ্চিত করতে হবে।

এসময় উপজেলা সমন্বয়কারী মদন সরদার গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলা এবং ফৌজদারি ও দেওয়ানি মামলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় তিনি কার্যক্রম বাস্তবায়নে উপজেলার সকল ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস