
| মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪১১ বার পঠিত | পড়ুন মিনিটে

শারদীয়ার আকাশে তখনো পূর্ণিমার আলো ঝলমলে হয়ে ওঠেনি। তবে উৎসবের আবহে সাজগোজের ঝলকানি ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেই সাজের মঞ্চে এক অনন্য উপস্থিতি হয়ে ধরা দিলেন টলি সুন্দরী মিমি চক্রবর্তী। সপ্তমীর দিনে তার সাজ যেন একেবারে আলাদা আলোয় ভেসে উঠেছে, যেখানে জৌলুসের সঙ্গে মিশে আছে সরলতার রূপকথা।
গোলাপি রঙের ডিজাইনার ব্লাউজে মিমি যেন ফুটিয়ে তুলেছেন আধুনিকতার অনন্য ছাপ। তার সঙ্গে জড়ানো সিল্কের শাড়ি পুরো লুকে এনে দিয়েছে রাজকীয় আবেদন।
