মঙ্গলবার ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বড়লেখা সীমান্ত থেকে উদ্ধার ‘বিদেশি পিস্তল’, এজাহারে লেখা ‘ইয়ারগান’: যা বলছে বিজিবি ও পুলিশ চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত সুনামগঞ্জে আ.লীগের মিছিলের ঘটনায় ৪৮ জনের নামে মামলা, আসামি কারা মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
Advertise with us

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৪

  |   বুধবার, ১৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপ‌জেলার ভেড়ারবাজার এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮), টু‌ঙ্গিপাড়ার ই‌দ্রিস মোল্লার ছে‌লে সোহেল মোল্লা (৩৫), থানার পাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২২) এবং শহ‌রের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫)।

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভা‌গের চি‌কিৎসক ডা. শেখ মো. না‌বিল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালান আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

বুধবার বিকালে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ-ছাত্রলী‌গ।

এসময় অনেক পুলিশ ও সাংবাদিক অবরুদ্ধ হয়ে পড়েন। বিকাল সাড়ে ৪টার দিকে মাঠে নামে সেনাবাহিনী। গোপালগঞ্জ থেকে অন্যান্য জেলায় যাওয়ার পথগুলো গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

এর আগে সকালে পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। হামলা চালানো হয় ইউএনওর গাড়িবহরে।

জুলাই মাসজুড়ে জেলায় জেলায় পদযাত্রা করছে কেন্দ্রীয় এনসিপি। আজ তারা গোপালগঞ্জে লং মার্চ করেন, সমাবেশ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস