মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

গৃহবধূকে ‘বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গৃহবধূকে ‘বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে শরিফুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। শরিফুল উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালান্দার গ্রামের মৃত নমির উদ্দিন তেলীর ছেলে। আর মামলার বাদী হয়েছেন গৃহবধূ নিজে।

মামলার এজাহারে গৃহবধূ উল্লেখ করেছেন, সংসারে অভাব থাকায় জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন গৃহবধূর স্বামী। এ সুযোগে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল শরিফুল ইসলাম। এতে রাজি না হওয়ায় ৮ ডিসেম্বর দুপুরে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে কলাবাগানে ধর্ষণ করে শরিফুল।

সেই সঙ্গে ধর্ষণের ঘটনা কাউকে জানালে গৃহবধূকে হত্যার হুমকি দেয়া হয়। হুমকি পাওয়ায় এতদিন কাউকে কিছু জানাননি গৃহবধূ। বুধবার (২৫ ডিসেম্বর) গৃহবধূ বাদী হয়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বলেন, গৃহবধূ বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার পর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস