বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

  |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

মানিকগঞ্জের হাজারী গুড়ের সুনাম রয়েছে দেশ-বিদেশে। এছাড়া এখানকার লাল গুড়ের চাহিদাও অনেক। প্রতি বছরের মতো এবারো গাছিরা গুড় তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। জেলার সর্বত্রই খেজুরের গুড় তৈরি হয়ে থাকে। তবে হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার গুড় অন্যতম।

সরেজমিনে দেখা যায়, গাছিরা খেজুরগাছে রস সংগ্রহের জন্য হাড়ি, রস জ্বালানোর পাত্র, চুলা, গাছ ঝোড়ার ধারালো ছ্যানসহ প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি শ্রমিকরাও সমান ব্যস্ত।

কয়েকটি পরিবার ইতোমধ্যে গুড় জ্বালানো শুরু করলেও বড় পরিসরে উৎপাদন শুরু হতে আরও ১৫–২০ দিন সময় লাগবে বলে জানান স্থানীয় গাছিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, মানিকগঞ্জে ৫২ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে খেজুরগাছ। মোট গাছের সংখ্যা ৩৭ হাজার ৪৫৩টি।

ঝিটকার গাছি মিজান হাজারী বলেন, এবার কিছুটা দেরিতে গাছ ঝোড়া হচ্ছে। তবে শিগগিরই গুড় তৈরির কাজ শুরু হবে। চাহিদা ও দাম ভালো থাকায় নতুন করে চারা রোপণও বাড়ছে।

একজন গাছি নাম প্রকাশ না করার শর্তে জানান, ঝিটকার আসল গুড় তৈরি না হলেও বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নকল গুড় বিক্রি করছেন। এতে হাজারী গুড়ের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

এ বিষয়ে ঝিটকা হাটের গুড় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজা বলেন, নকল গুড় বিক্রি রোধে ব্যবসায়ীদের নিয়ে মিটিং করা হয়েছে। কেউ নকল গুড় বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস