বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

গাজীপুরে প্রাণনাশের হুমকিতে আতঙ্কে এক সাংবাদিক পরিবার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৭৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে প্রাণনাশের হুমকিতে আতঙ্কে এক সাংবাদিক পরিবার

গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি মোশারফ হোসাইন প্রধানের ছেলে মোজাহিদুল হোসাইন মাসুম (১৭) কে হত্যার হুমকি দিয়েছে ফাইজুদ্দিন নামের এক ব্যক্তি। সাংবাদিক পূত্র মাসুম স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের ব্যবসায় শিক্ষা শাখার উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের মেধাবী ছাত্র।

এবিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা গ্রামের মৃত টুকু মিয়ার ছেলে মো. ফাইজুদ্দিন। সে স্থানীয় কলা ব্যবসায়ী হলেও উশৃঙ্খল, ঝগড়াটে, দাঙ্গাবাজ ও আইন অমান্যকারী। গত মাসের ২৬ তারিখে রাত ৯ টায় ২ নম্বর সিঅ্যান্ড বি থেকে নিজস্ব মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাংবাদিক পূত্র মোজাহিদুল হোসাইন মাসুম।

এসময় রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে গল্প করছিলেন ফাইজুদ্দিনসহ অন্যান্যরা। সাংবাদিক পূত্র মাসুম রাস্তা ছেড়ে দেবার অনুরোধ করায় ফাইজুদ্দিন অশ্লীল গালি গালাজ ও হাতে থাকা কলা কাটার দা দিয়ে কোপ দিতে যান । পরে সাংবাদিক পূত্র মাসুমের ডাক চিৎকারে লোক জড়ো হলে পরবর্তীতে হত্যা ও জখমের হুমকি দিয়ে চলে যান ফাইজুদ্দিন।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বিষয়টির মীমাংসা করার কথা বললে ফাইজুদ্দিন করোর তোয়াক্কা না করেই লাগাতার হত্যা ও খুন জখমের হুমকি দিচ্ছেন সাংবাদিক মোশারফ পরিবারের সকলকেই। এবিষয়ে মোশারফ হোসাইন প্রধান বলেন, আমরা চরম আতঙ্কে আছি। সন্ত্রাসী ফাইজুদ্দিন যেকোনো সময় পরিবারের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারেন।

এনিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে গাজীপুরের গণমাধ্যম কর্মীদের মধ্যে। এই প্রসঙ্গে অভিযোগের তদন্তকরী কর্মকর্তা শ্রীপুর থানার সাব-ইন্সপেক্টর আলাউদ্দিন জানান, অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস