
| রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩২৬ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেদক:: অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উৎযাপন করা হয়েছে।
রোববার(১৮ জানুয়ারি) বিকাল ৩ টায় গাজীপুর সদর প্রেসক্লাবে এই কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন, এসিল্যান্ড মইন খাঁন, জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর সনজু, জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক ও গাজীপুর প্রেসক্লাবের সদস্য হাফিজুর রহমান, কলামিস্ট প্রভাষক মাওলানা ফয়সল, সাংবাদিক রাকিবুল হাসান আহাদ, গাজীপুর সদর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এআর হাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মনির শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হক, সাংবাদিক রাজ্জাক, সাংবাদিক খাইরুল ইসলাম, রীনা আক্তার, সাংবাদিক আতিকুল হুসেন, বিলকিস আক্তার রুবি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, এশিয়ান টেলিভিশন দীর্ঘ ১৩ বছর ধরে ইতিবাচক সাংবাদিকতা করে যাচ্ছে আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা রাখি।
