শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ক্রিকেটার নাসির প্রসঙ্গে মুখে কুলুপ আটলেন সেই সুবাহ

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৫ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্রিকেটার নাসির প্রসঙ্গে মুখে কুলুপ আটলেন সেই সুবাহ

ফেসবুক লাইভে এসে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন হুমায়রা সুবাহ। একইসঙ্গে তিনি কয়েকটি অডিও আপলোড করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইউটিউবে এগুলো সমালোচিত হয়। ফেসবুক লাইভে সুবাহ নিজেকে নাসিরের গার্লফ্রেন্ড পরিচয় দিয়েছেন। যে কারণে বিষয়টি দ্রুত অন্তর্জালে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই নাসিরকে নিয়েই এখন আর কোনো মন্তব্য করতে চাইছেন না তিনি।

সুবাহ সম্প্রতি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। শনিবার সন্ধ্যায় বিএফডিসিতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান। এ সিনেমায় নায়িকা থাকছেন সুবাহ। এর আগে মোহাম্মদ আসলামের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি। সিনেমা প্রসঙ্গে সুবাহ বলেন, ‘ছোটবেলা থেকেই আমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু আমার আম্মু চাইতেন আমি যেন গান করি। আম্মুর ইচ্ছে অনুযায়ী চেষ্টা করছিলাম কণ্ঠশিল্পী হওয়ার। মোহাম্মদ আসলাম ভাই আমাকে তার সিনেমায় গান গাওয়ার সুযোগ দেন। পরে তিনি আমাকে লিড রোলে অভিনয় করতে বলেন। যেহেতু এটা আমার ইচ্ছে ছিল তাই রাজি হয়ে যাই। এরপর তো জানেনই- ‘বসন্ত বিকেল’সহ তিনটি সিনেমায় অভিনয় করছি।’

এ সময় এই প্রতিবেদক তার কাছে ক্রিকেটার নাসিরের প্রসঙ্গে জানতে চান। সুবাহ মুচকি হেসে এড়িয়ে গিয়ে বলেন, ‘প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় থাকে। আমাকে আজ ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করলেই ভালো হয়। আজ শুধু সিনেমা নিয়ে কথা বলতে চাই।’

সুবাহ এরপর আর নাসিরকে নিয়ে কথা বলতে রাজি হননি। শামসুজ্জামান রিমন প্রযোজিত ‘বসন্ত বিকেল’ সিনেমায় শিপন মিত্র ও তানভীর তনুর বিপরীতে অভিনয় করবে সুবাহ। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানান এর পরিচালক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস