শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী সাবার আইনি নোটিশ

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ২৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী সাবার আইনি নোটিশ

অনুমতি ছাড়া ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামের একটি কনটেন্ট ব্যবহার করায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রবি অজিয়াটা লিমিটেডসহ দুটি কোম্পানিকে আইনি নোটিশ দিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা।

নোটিশে ওই কনটেন্ট ব্যবহার বন্ধ এবং দুই কোম্পানির কাছে ৭২ ঘণ্টার মধ্যে কোটি টাকা চাওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর অভিনেত্রী সোহানা সাবার পক্ষে এ নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুল কামাল।

রবি অজিয়াটাসহ তাদের ১২ কর্মকর্তা এবং এম/এস আইনস্টেক স্টুডিও বরাবর এ নোটিশ দেয়া হয়।

পরে এক বার্তায় সোহানা সাবা জানান, চার বছর আগে তারকালয় ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামে একটি সেলিব্রিটি টক শোসহ নির্মাণ করেন। যা এম/এস আইনস্টেক স্টুডিস এবং রবি আজিয়াটা লিমিটেডসহ অনেক ডিজিটাল প্লাটফর্মে অনুমতি ছাড়া ব্যবহার করছে।

সাবা মনে করেন, অনেকেই অর্থিকভাবে লাভবান হয়েছে। কিন্তু এটি তার কপিরাইট করা। এ দুটি কোম্পানি কোনো ধরনের সম্মতি ও লাইসেন্স ছাড়া অনুষ্ঠানগুলো অনলাইন এবং অফলাইন বিভিন্ন চ্যানেলে সম্পচার করেছে যা আইন অনুযায়ী কপিরাইট আইনের লঙ্ঘন।

সাবা বলেন, ‘৪ বছর ধরে ৪২টি পর্ব তৈরি করেছি। এগুলো তারা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করে উচ্চ মুনাফা অর্জন করেছে। এটি দেশের আইন অনুযায়ী চুরিরও সামিল। উক্ত কনটেন্টগুলো থেকে আয় করা টাকা তারা আমাকে বুঝিয়ে দেয়নি। এ বিষয়ে অবগত হলে তাদের কাছে যাওয়ার পরও তারা আমার কথা শোনেনি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস