বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

কেনিয়ায় সামরিক ঘাঁটিতে হামলায় সেনাসহ ৩ আমেরিকান নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৫৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেনিয়ায় সামরিক ঘাঁটিতে হামলায় সেনাসহ ৩ আমেরিকান নিহত

কেনিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে সোমালিয়ার আল-শাবাব গোষ্ঠীর হামলায় তিন আমেরিকান নিহত হয়েছেন। রোববারের ওই হামলায় নিহতরা হলেন, দেশটির সামরিক বাহিনীর এক সদস্য ও দুই ঠিকাদার। যুক্তরাষ্ট্র ও কেনিয়ার বাহিনী ওই ঘাঁটিটি ব্যবহার করে আসছে।-খবর রয়টার্স

এই হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনীর আফ্রিকান কমান্ড। তারা জানিয়েছে, সোমালিয়া সীমান্তে কেনিয়ার লামু কাউন্টির মান্দা বে ঘাঁটিতে ওই হামলায় আরও দুই আমেরিকান আহত হয়েছেন। এক বিবৃতিতে আফ্রিকান কমান্ড জানায়, আহত আমেরিকানদের অবস্থা স্থিতিশীল। তাদের ওই ঘাঁটি থেকে সরিয়ে নেয়া হয়েছে।

শুক্রবার মার্কিন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতির পর আল-শাবাবের এই হামলা পেন্টাগনকে নতুন সংকটে ফেলে দিয়েছে।

সোমালি সরকারের পতন ঘটাতে গত এক দশক ধরে লড়াই করে আসছে আল-শাবাব। প্রত্যক্ষদর্শী ও সামরিক সূত্র জানিয়েছে, রোববার ভোরের ওই হামলা প্রায় চারঘণ্টা স্থায়ী হয়েছিল।

রয়টার্সের দেখা কেনীয় পুলিশের এক প্রতিবেদন বলছে, হামলা চালিয়ে দুটি প্লেন, দুটি মার্কিন হেলিকপ্টার ও বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস করেছে আল-শাবাব।

কেনীয় সামরিক বাহিনী বলেছে, হামলায় আল-শাবাবের পাঁচ সদস্য নিহত হয়েছেন। তবে কেনীয়দের কেউ হতাহত হয়েছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শাবাব গোষ্ঠীর রোববারে দেয়া এক বিবৃতিতে দেখা গেছে, তারা সাতটি বিমান ও তিনটি সামরিক যান ধ্বংস করেছে।

আফ্রিকান কমান্ড জানিয়েছে, ঘাঁটিতে ১৫০ জনের কম মার্কিন সেনা রয়েছে। পূর্ব আফ্রিকান বাহিনীকে তারা সামরিক প্রশিক্ষণ দিচ্ছে।

মার্কিন আর্মি জেনারেল স্টিফেন টাউনসেন্ড বলেন, আমাদের আফ্রিকান ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে হামলায় দায়ীদের তাড়া দেব।

আল শাবাব বলছে, ‘আল-কুদস (জেরুজালেম) কখনোই ইহুদিবাদে রূপান্তরিত হবে না’– প্রচারের অংশ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।

গত বছরের জানুয়ারিতে নাইরোবির অভিজাত ডুস্টি হোটেল কমপ্লেক্সে হামলার সময় প্রথম তারা এই পরিভাষাটি ব্যবহার করেন। ওই হামলায় ২১ জন নিহত হয়েছিলেন।

২০১১ সালে সোমালিয়ায় সেনা পাঠানোর প্রতিশোধ নিতে কেনিয়ায় বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে আল-শাবাব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস