বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়া হাসপাতালের নবাগত টিএইচও ডাঃ জাকির

  |   সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া হাসপাতালের নবাগত টিএইচও ডাঃ জাকির

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. জাকির হোসেন। রবিবার (১২ জানুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত একপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডা. জাকির এর আগে এই স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান।

৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. জাকির হোসেন কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা। শিশু বিশেষজ্ঞ এ চিকিৎসকের উপজেলাব্যাপী ব্যাপক সুনাম রয়েছে।

এক প্রতিক্রিয়ায় তিনি উন্নত চিকিৎসাসেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের লক্ষ্য এ উপজেলার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে তাদের সেবা করা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা।

চাহিদা অনুযায়ী সবধরনের সেবা প্রদান করার আশাবাদ ব্যক্ত করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, হাসপাতালের বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার একই আদেশে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস