শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়া সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ২৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া সরকারি কলেজের মুসলিম শিক্ষার্থীদের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও হামদ-নাত-কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সহকারি অধ্যাপক মশিউর রহমান এর পরিচালনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল করে জীবনকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে সময়ের মূল্য দিতে হবে। তাহলেই জীবনে সফলতা অর্জন করতে পারবে। তিনি আসন্ন এইচ এস সি পরীক্ষায় তাদের সফলতা কামনা করে দেশ ও সমাজের আইনশৃঙ্খলা মেনে চলার পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খুরশীদ উল্লাহ, কলেজের ব্যবস্হাপনা বিভাগের প্রধান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহাজালাল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, ম্যানজিং কমিটির সাবেক সদস্য মো. আশরাফ আলী চৌধুরী, সহকারি অধ্যাপক বদরুল ইসলাম।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাএলীগ সিনিয়র নেতা মাহফুজুর রহমান ও রিপন বকস, ছাএদল নেতা সাইফুর রহমান, মৌসুম সরকার ও হাবিবুর রহমান টিপু প্রমুখ।

উপস্হিত ছিলেন সহকারি অধ্যাপক মোঃ আব্দুল বাকী, প্রভাষক মাহফুজুর রহমান, প্রভাষক শামীম আহমদ, প্রভাষক জাহিদুর রহমান, প্রভাষক জমসেদ খানসহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা ।
অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন কাসিমনগর জামে মসজিদের ইমাম মাও.আব্দুল লতিফ ও দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. আহসান উদ্দিন।

অনুষ্টানে হামদ-নাত-কেরাত প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ পুরস্কার বিতরন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস