রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

কুলাউড়া শহরের দুই প্রান্তে হচ্ছে সিএনজি স্ট্যান্ড, যানজট থেকে মুক্তি পাবে শহরবাসী

  |   বুধবার, ১৬ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৪৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া শহরের দুই প্রান্তে হচ্ছে সিএনজি স্ট্যান্ড, যানজট থেকে মুক্তি পাবে শহরবাসী

ইউসুফ আহমদ ইমন:: ভোগান্তি আর যানজটের শহর কুলাউড়া। প্রধান সড়কের দু’ধারে গড়ে উঠেছে অবৈধ গাড়ীর স্ট্যান্ড। তার পাশেই ভ্রাম্যমাণ দোকানপাঠ। তার মধ্যে ধারণ ক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি চলে ব্যাটারি চালিত অটোরিকশা। সে সাথে রয়েছে যত্রতত্র গাড়ী পার্কিং। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সব মিলিয়ে যন্ত্রণা আর যান্ত্রিক শহরে পরিণত হয়েছে কুলাউড়া শহর।

দীর্ঘদিন এ সমস্যা সমাধানের উদ্যোগ নিতে না দেখা গেলেও এবার অবশান ঘটতে চলেছে। যানজটমুক্ত ও শহর কে সুন্দর করতে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক পরিকল্পনা। ইতি মধ্যে শহরের দুই পাশের সিএনজি স্ট্যান্ড সরিয়ে নেয়া হচ্ছে। শহরের বাহিরে দুই প্রান্তে হবে সিএনজি স্ট্যান্ড। এতে করে শহরের যানজট অনেক টা কমে আসবে। পর্যায়ক্রমে হকারদের পুনর্বাসন ব্যবস্থা করে ফুটপাত থেকে সরিয়ে নেয়া হবে। সেই সাথে নিয়মের মধ্যে আনা হবে ব্যাটারি চালিত অটো রিকশাগুলো। সাধারণ মানুষজনেরা বলছেন এ সবকিছুর বাস্তবায়ন করতে পারলেই যানজট থেকে মুক্তি পাবে শহরবাসী।

বুধবার (১৬ জুন) দুপুরে শহরের দুই প্রান্তে সিএনজি স্ট্যান্ডের জন্য সড়ক ও জনপদের ফাঁকা জায়গা উদ্ধারে এক অভিযানে নামেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম ছাড়াও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের কর্মকর্তা ও পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ আরো অনেকে।

অভিযান শেষে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা সিএনজি,হকার, অটো রিকশা ও ব্যবসায়ী  সবাইকে নিয়ে যানজট মুক্ত করবো।কাও বঞ্চিত করে নয়।এ শহর কে সুন্দর ও যানজটমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। যত্রতত্র সিএনজি স্ট্যান্ড বন্ধ করতে শহরের দুই প্রান্তে স্ট্যান্ডের ব্যবস্থা করে দেয়ার জন্য আজকের অভিযানে জায়গা নির্ধারণ করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে স্ট্যান্ডের উপযোগী করার জন্য কাজ চলছে।আশা করি দ্রুত সুফল দেখতে পাবে শহরবাসী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস