বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়া যুবদল নেতা বাবলু’র ব্যতিক্রমী উদ্যোগ

  |   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া যুবদল নেতা বাবলু’র ব্যতিক্রমী উদ্যোগ

মৌলভীবাজারের কুলাউড়া-নবাবগঞ্জ এলজিইডি সড়ক দিয়ে কাদিপুর ও ভূকশিমইল ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপজেলা কিংবা জেলা শহরে আসা-যাওয়া করেন। পাশাপাশি শত শত যানবাহনও চলাচল করে। জনগুরুত্বপূর্ণ এই সড়কের দুইপাশে ঝোপ-ঝাড় জন্মেছে। দীর্ঘদিন ঝোপ-ঝাড়গুলো পরিষ্কার করা হয়নি। ফলে সড়কের দুইপাশ কিছুটা সঙ্কুচিত হয়ে পড়ে। যার কারণে এই সড়কে বড় যানবাহন চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হতো চালকদের। পাশাপাশি পথচারীরাও পড়তেন বিপাকে। এ কারণে মাঝে-মধ্যে দুর্ঘটনাও ঘটতো।

সম্প্রতি এলজিইডি’র ওই সড়কের কাদিপুর ইউনিয়নের মনসুর থেকে ছকাপন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় ঝোপঝাড় ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কার করার উদ্যোগ নেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, উপজেলা যুবদলের আহবায়ক ও কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মুহিত বাবলু। এ উদ্যোগ বাস্তবায়নে গত মঙ্গলবার সকাল থেকে সড়কের দুইপাশের ঝোপ-ঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু করেন আব্দুল মুহিত বাবলুসহ তার লোকজন। সরকারি কোনো সহযোগিতা ছাড়াই বাবলু নিজের শ্রম, অর্থ ও ১৫ জন শ্রমিক লাগিয়ে কাজটি শেষ করেন।

সরেজমিনে দেখা যায়, ওই সড়কের দুইপাশে গজিয়ে ওঠা ঝোপ-ঝাড়গুলো আব্দুল মুহিত বাবলুসহ কয়েকজন শ্রমিক মিলে দা দিয়ে কেটে পরিষ্কার করছিলেন। বুধবার বিকেলে কাদিপুর ইউনিয়নের মনসুর ও ছকাপন বাজার এলাকায় এ দৃশ্য দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা মো. মছব্বির আলী, জাহেদ রহমান, মহি উদ্দিন রিপন বলেন, সমাজসেবক আব্দুল মুহিত বাবলুর উদ্যোগে জনস্বার্থে যে কাজটি করা হয়েছে সেটি খুবই প্রশংসনীয়। ওই পাকা সড়কটিতে টার্নিং বেশি থাকায় ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করত। ঝোপঝাড়ের কারণে টার্নিংয়ের সামনে কি আছে দেখা যেত না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটত। এখন রাস্তা বড়ো হয়েছে। ঝোপ পরিষ্কার করায় টার্নিংয়ের সামনের সব দেখা যাচ্ছে।’

সড়কের ঝোপঝাড় পরিস্কার কার্যক্রমের উদ্যোক্তা আব্দুল মুহিত বাবলু বলেন, এলাকার সৌন্দর্য্য ও মানুষের চলাচলের সুবিধার্থে জনস্বার্থে এই কাজটি করা হয়েছে। আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করায় রাস্তা বড়ো হয়েছে। সবাই সহযোগিতা করছেন।  আগামীতে ইউনিয়নের বাকি রাস্তাগুলোর ঝোপঝাড় পরিস্কার করা হবে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস