মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়া ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৩৫ পদের বিপরীতে ৫১ প্রার্থীর মনোনয়ন দাখিল

  |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৩৫ পদের বিপরীতে ৫১ প্রার্থীর মনোনয়ন দাখিল

জেলার কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির তফসিল অনুযায়ী নির্বাচন আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রার্থীদের মধ্যে ভোট নিয়ে আগ্রহ দেখা দেখা গেছে। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য ৩৫ পদের বিপরীতে ৫১জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ক্রয়কৃত ৫৪ প্রার্থীর মধ্যে ৫১জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৬এপ্রিল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল বুধবার বাছাই, ১০ এপ্রিল বৃহস্পতিবার প্রত্যাহার ও ১২ এপ্রিল শনিবার প্রতীক বরাদ্দ দেয়া হবে। তিনি বলেন, এ নির্বাচনে সভাপতি পদে ১জন, সহ-সভাপতি ২জন, সাধারণ সম্পাদক ১জন, সহ-সাধারণ সম্পাদক ২জন, কোষাধ্যক্ষ ১জন, দপ্তর সম্পাদক ১জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১জন এবং নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক (শুধুমাত্র মহিলা ব্যবসায়ীদের জন্য) ১জন। এছাড়া ৮টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ১জন ওয়ার্ড সম্পাদক ও ২জন করে ওয়ার্ড সদস্য পদসহ নির্বাচনে ৩৫পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র ক্রয়কারীরা হলেন- সভাপতি পদে বদরুজ্জামান সজল ও আশরাফুল আলম রাজা, সাধারণ সম্পাদক পদে এম আতিকুর রহমান আখই ও আবুল কাশেম, সহ-সভাপতি পদে হাজী রফিক মিয়া ফাতু, নির্মাল্য মিত্র সুমন ও ডা. মো. কুতুব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুর রহমান, ইকবাল হোসেন সুমন, মো. আলমাছ পারভেজ তালুকদার, ইসলাম উদ্দিন ও মো. শাহিন মিয়া, কোষাধ্যক্ষ পদে মো. বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মাও এনামুল ইসলাম ও আব্দুল করিম বাচ্চু, প্রচার ও প্রকাশনা পদে এইচডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বেলায়েত হোসেন লাভলু, নারী উদ্যোক্তা সম্পাদক পদে সুফিয়া রহমান ইতি। এ ছাড়াও ১নং ওয়ার্ড সম্পাদক পদে নজরুল ইসলাম, সদস্য রিংকু বর্ধন, নাইমুল ইসলাম ও ইমন মিয়া, ২নং ওয়ার্ড সম্পাদক পদে শেখ মো. সুমন, সদস্য মারুফ আহমদ জালাল ও জহিরুল ইসলাম এসু, ৩নং ওয়ার্ড সম্পাদক পদে কামাল আহমদ, জনি খান ও আব্দুল মতলিব, সদস্য শেখ মো. আছকর আলী ও আব্বাছ আলী, ৪নং ওয়ার্ড সম্পাদক পদে মো. গৌছ মিয়া, মুহিবুর রহমান জাবেদ ও মো. আজির উদ্দিন, সদস্য মো. হায়দার আলী ও আব্দুল মান্নান, ৫নং ওয়ার্ড সম্পাদক পদে জাকির হোসেন ও মো. আকরম আলী, সদস্য এনামুল হক ও আবুল কালাম রাসেল, ৬নং ওয়ার্ড সম্পাদক পদে জুবের খান, মো. খায়রুল ইসলাম ও ইকবাল আহমদ দিপু, সদস্য জসিম মিয়া, নজরুল ইসলাম সোনা, কামাল আহমদ ও আব্দুল হান্নান সোহাগ, ৭নং ওয়ার্ড সম্পাদক পদে মো. হাফিজুর রহমান ও আজিজুর রহমান খালেদ, সদস্য ওয়াহিদুল ইসলাম শিপন ও শাহাদাত খান, ৮নং ওয়ার্ড সম্পাদক পদে আতিকুল ইসলাম ও সদস্য সুদীপ আচার্য, নাজিম বখশ ও মো. মোস্তফা।

তাদের মধ্যে মনোনয়নপত্র জমাদানের দিনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহিন মিয়া ও ৫নং ওয়ার্ড সম্পাদক পদে মো. আকরম আলী এবং ৭নং ওয়ার্ড সম্পাদক পদে মো. হাফিজুর রহমান মনোনয়নপত্র জমা করেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস