বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোটারঃ মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ ২ জনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন,শিক্ষার্থীদের এখন পড়ালেখার প্রতি মনোযাগী হতে হবে। শিক্ষার্থীরা মেধাবি হয়ে সু শিক্ষায় শিক্ষিত হতে হবে। এতে শিক্ষার মান বৃদ্ধি করে যোগ্যতা অর্জন করে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। শিক্ষক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সে তুলনায় দেশে শিক্ষার মান দিন দিন হ্রাস পাচ্ছে। যার কারণে বিভিন্ন সেক্টরে যোগ্য লোকের অভাব দেখা দিয়েছে।
সিনিয়র শিক্ষক মো. সুরমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বক্তব্যে বলেন লেখাপড়ার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী অ্যাড. তাজুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সাংবাদিক আজিজুল ইসলাম, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ময়নুল ইসলাম ও সামিয়া ইসলাম, শিক্ষার্থী অনিন্দিতা ঘোষ তুলি প্রমুখ।

অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহবুব জামান শিহাব, তানভীর খান ও ফারিহা তানজিমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভাশেষে অবসরপ্রাপ্ত বিদায়ী সহকারী শিক্ষিকা আখন্দ জান্নাতুল মাওয়া ও অফিস সহকারী মো. ইসরাইল আলীকে উপহারসামগ্রী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস