বুধবার ১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

কুলাউড়া পৌরসভায় ১ম বারের মতো বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ২৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া পৌরসভায় ১ম বারের মতো বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:: কুলাউড়া পৌরসভার আয়োজনে ১ম মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ এর বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান।

এসময় বক্তব্যে তিনি বলেন, আজকের মেধাবীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের। মেধাবী তৈরীতে এধরনের মেধাবৃত্তি পরীক্ষার উদ্যোগ নেয়া প্রসংশনীয় ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, কাউন্সিলর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস