মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কুলাউড়া পৌরসভায় খাদ্য সহতায়তার নামে দুস্থদের হয়রানির অভিযোগ!

মৌলভীবাজার প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   ৮৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া পৌরসভায় খাদ্য সহতায়তার নামে দুস্থদের হয়রানির অভিযোগ!

কুলাউড়া পৌরসভায় খাদ্য সহায়তার নামে দুস্থদের হয়রানীর অভিযোগ পাওয়া গেছে । করোনা পরিস্থিতির ২০দিনেও অধিকাংশ ওয়ার্ডের কর্মহীন দুস্থরা পায়নি কোন খাদ্য সহায়তা। উপরন্তু দুস্থদের করা হচ্ছে হয়রানী। নির্ভেরযোগ্য সূত্রে জানা গেছে পৌর মেয়র ও কাউন্সিলদের মধ্যে “মাই ম্যান” ইস্যুতে মতপার্থক্য, সমন্বয়হীনতার কারণে খাদ্য সহায়তা প্রদানে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মেয়র চান তাঁর পছেন্দর লোককে দিতে, কমিশনার চান তাদের পছেন্দর লোককে দিতে । অপরদিকে খাদ্য সহায়তার নামে সরকারী নির্দেশনা অমান্য করে জনসমাগম করতে দেখা গেছে পৌর কতৃপক্ষকে।

৭ এপ্রিল দুপুরে সরজমিনে দেখা গেছে কুলাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের দুস্থদের মাঝে খাদ্য সহয়তা প্রদানের জন্য নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো করা হয়। কয়েকশত ভূক্তভোগী কর্মহীন মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর নাম মাত্র কয়েক জনকে খাদ্য সহায়তা দিয়ে খাদ্য সামগ্রী বোঝাই করা ট্রাক নিয়ে চলে যায় পৌর কর্তৃপক্ষ । তাৎক্ষনিক ভাবে ভুক্তভোগীরা মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন গত ২০দিন যাবত আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি। এতাদিন পরে আজ আমাদেকে ডেকে এনে প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রেখে মেয়রের পছন্দের ৮/১০জন লোককে চালের প্যাকেট দিয়ে আর কাউকে না দিয়ে তারা গাড়ী নিয়ে চলে যায় ।

এদিকে সরকারের নির্দেশনা না মেনে খাদ্য সহয়তার নামে এই জনসমাগমে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল । ৫নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক সুমন আহমদ উদ্বেগ প্রকাশ করে বলেন, পৌর কর্তৃপক্ষের এমন উদাসীনতার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস