বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

  |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।সোমবার (৩০ জুন) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

ঘোষিত বাজেটে আয় ধরা হয়েছে ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকা। এতে ২৪ লাখ ৬২ হাজার ৮০১ টাকার উদ্বৃত্ত দেখানো হয়েছে।বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।

পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্ন শহর গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি। এজন্য পৌরবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে পৌরসভার রাজস্ব আয়- বিশেষ করে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স থেকে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনা হয়েছে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো জনদুর্ভোগ তৈরি করলেও সময়মতো কাজ শেষ করতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া, জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাবরক্ষক তাজুল ইসলাম, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মিডিয়া কর্মী ও সাবেক কাউন্সিলররা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস