রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

কুলাউড়া পৌরসভার ৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা

  |   বুধবার, ১০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া পৌরসভার ৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থবছরে ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে মোট আট আয় প্রাক্কলন করা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৩২০টাকা, ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ১০ লাখ ৬২ হাজার ৫শ টাকা। উন্নয়ন খাতে মোট আয় দেখানো হয়েছে ৬২ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৮২০ টাকা এবং অনুমিত ব্যয় ৬২ কোটি ৬১ লাখ টাকা। রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট আয়ের প্রাক্কলন করা হয়েছে ৬৯ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ১৪০টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫শ টাকা। বাজেটে উদ্বৃত্ত অর্থের পরিমাণ দেখানো হয়েছে ১২ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা।

বাজেটপূর্ব বক্তব্যে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, কোন প্রকার নতুন করারোপ ছাড়াই কুলাউড়া পৌরসভার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি বছর ভয়াবহ বন্যার কারণে মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছেন তা থেকে পরিত্রাণে এবং পৌরসভার সার্বিক উন্নয়নে শিগগিরই মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। জলাবদ্ধতা দূরীকরণে শহরের মূল সড়কের দু’পাশে প্রয়োজনীয় ড্রেন নির্মাণ নির্মাণ করা হবে।

পৌর মেয়রের বাজেট পেশকালে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শরদিন্দু রায়, প্যানেল মেয়র তানভীর আহমদ চৌধুরী শাওন, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ পনির হোসেন মোল্লাসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস