শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়া পৌরসভার ২য় মেধাবৃত্তির পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  |   সোমবার, ২২ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৩৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া পৌরসভার ২য় মেধাবৃত্তির পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা উদ্যোগে ২য় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে কুলাউড়া পৌরসভা হলরুমে এক অনুষ্ঠানে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার– ২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নাদেল বলেন, মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে পারলে মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে । প্রধান অতিথি আরোও বলেন শিক্ষার আলো সকল অন্ধকার ও অজ্ঞানতা দূর করে মানুষকে পরিপূর্ণতা দেয়। আমরা কুলাউড়া সহ বাংলাদেশকে এগিযে নিতে হলে কর্মমুখি ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।

কুলাউড়া পৌরসভার সচিব শরদিন্দু রায় এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার ভূমি মেহেদি হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া, পৌরসভার ২য় মেধা পরীক্ষার আহবায়ক সৌম্য প্রদিপ ভট্টাচার্য্য সজল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী ও বর্তমান প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু ও আতাউর রহমান চৌধুরী ছোহেল।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সুশীল সেন গুপ্ত, ডাঃ সাঈদ এনাম, এডভোকেট তাজুল ইসলাম, প্রভাষক খালিক উদ্দিন, প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কাউন্সিলর লোকমান আলী, সাইফুর রহমান সুমুন, হারুনুর রশীদ, কায়সার আরিফ ও লাইলী বেগম, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী বেগম, কুলাউড়া উদীচী শিল্পী গোষ্টীর সাধারন সম্পাদক সুমন মিত্র, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কালবেলার কুলাউড়া প্রতিনিধি মহি উদ্দিন রিপন প্রমুখ।

অনুষ্ঠানে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষায় ২ জন ট্যালেন্টপুল সহ মোট ৩৭ জন ও এসএসসি ও এইচএসসি মোট ১০৫ জন শিক্ষার্থীর হাতে তাদের নাম খচিত ক্রেস্ট ও প্রশংসাপত্র এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস