বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   ২৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শোকর‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। দুপুর ১২টায় কুলাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে বক্তারা বলেন, ‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর বিপথগামী একদল ঘাতকের হাতে নৃশংসভাবে প্রাণ হারান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন ভয়াবহ হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশ ও জাতিকে বিপথগামী করার অপপ্রয়াস চালানো হয়।

হত্যাকারীদের বিচার থেকে রেহাই দিয়ে জারি করা হয় কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ। সেই অধ্যাদেশ বাতিলের পর দেরিতে হলেও বিচারকাজ সম্পন্ন হয়েছে। কয়েকজনের মৃত্যুদ- কার্যকর হয়েছে। অন্যরা বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে। বক্তারা পলাতক খুনিদের দেশে এনে তাদের শাস্তি কার্যকর করতে এবং শোকের মাসকে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন- সাবেক এমপি মো. আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, সহসভাপতি শফিউল আলম শফি, অধ্যাপক সিএম জয়নাল আবেদীন ও কামাল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, অধ্যক্ষ আব্দুল কাদির ও অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মমদুদ হোসেন ও বদরুল ইসলাম বদর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোছাদ্দিক আহমদ নোমান, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মন্নান ও শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মখদ্দছ আলী।

অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, শ্রমিকলীগের আহবায়ক আতাউর রহমান চৌধুরী ছোহেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ ও সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইমাম মাও. আবু আইয়ুব আনসারী ও থানা জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারী মাও. মো. আব্দুছ ছালাম। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস