বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়া ‘আদর্শ পাঠাগারে’ ইসলামিক কর্ণার উদ্বোধন 

  |   বুধবার, ০৪ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৫১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া ‘আদর্শ পাঠাগারে’ ইসলামিক কর্ণার উদ্বোধন 
নিজস্ব প্রতিবেদক:: কুলাউড়া শহরস্থ ‘আদর্শ পাঠাগারে’ ইসলামিক কর্ণার এর উদ্বোধন করা হয়েছে। পাঠকের নৈতিক ও ধর্মীয় জ্ঞানের প্রয়োজনীয়তা বিবেচনা করে উল্লেখিত উদ্যোগটি গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
বুধবার (৪ নভেম্বর) পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক, কুলাউড়া ‘ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস-চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখার সম্মানিত ব্যবস্থাপক মোঃ আব্দুর রব, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান, বাইতুন নুর জামে মসজিদ বৈরবগঞ্জ এর খতিব হাফিজ মাওলানা মোঃ আবদুল মজিদ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ সকলেই তাদের বক্তব্যে উদ্যোগটি গ্রহণের ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশজুড়ে বিদ্যমান এ সামাজিক সংকট নিরসনে ইসলামিক জ্ঞানের বিকল্প নেই। ‘আদর্শ পাঠাগারে’ চালু হওয়া এ ইসলামিক কর্ণারটি নিঃসন্দেহে এতদঞ্চলের কোমলপ্রাণ শিক্ষার্থী পাঠকদের নৈতিক ও ইসলামিক জ্ঞান অর্জনে খুবই ভূমিকা রাখবে। উপস্থিত সকলেই ‘আদর্শ পাঠাগারের’ সমৃদ্ধির জন্য সবরকম প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে মহান স্রষ্টার প্রশংসায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ‘আদর্শ পাঠাগারের’ পাঠক মোঃ আরিফ হোসেন। পাঠকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আরিফ হোসেন, লিমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি ফিতা কেটে ‘ইসলামিক কর্ণারের’ শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং দেশ, জাতি ও পাঠাগারের সাথে সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মোঃ আবদুল মজিদ।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস