বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কুলাউড়ায় ৩০০ উপকারভোগী পেলেন গৃহস্থালি ও স্বাস্থ্যসামগ্রী

  |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ৩০০ উপকারভোগী পেলেন গৃহস্থালি ও স্বাস্থ্যসামগ্রী

মৌলভীবাজারের কুলাউড়ায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি০৪০৬)-এর উদ্যোগে ৩০০ জন উপকারভোগীর মধ্যে গৃহস্থালি ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) উপজেলার বরমচাল ইউনিয়নের চার্চ অব গড লুমডনবক মিশন চত্বরে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হান্স ব্যাচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসার। বক্তব্যে তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়।”

সমাজকর্মী ঊর্মিমালা রিছিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালনা কমিটির সদস্য মারশিফূল আমলেনরং, প্রজেক্ট ম্যানেজার পিউস পঃস্না, হিসাবরক্ষক এডেন্টিনা লামিন, সমাজকর্মী মিখায়েল নংরুম, টিউটর রিবিকা ব্যাপারী, সৌরভ তপ্ন, মুক্তি চিসিম, রাহেল মুন্ডা, অভিষেক লংডঃকিরি, হান্না মুন্ডা, সিএসপি ইমপ্লিমেন্টর আলমিনা খংটাংকুট ও ইউরেকা লাংছিয়াং।

অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীর মধ্যে একটি করে টেবিল, চেয়ার, বালতি, কাপড় কাচার সাবান, গোসলের সাবান, ডিটারজেন্ট পাউডার, টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়। এসব পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস